কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার
গাজীপুরের কোনাবাড়ীতে বিশিষ্ট সমাজ সেবক আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার এজহারভুক্ত পলাতক আসামি শিহাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগরীর জরুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন।
গ্রেফতারকৃত হলেন,লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ ঘড্ডিমারী এলাকার এরশাদের ছেলে। তিনি বাবা মায়ের সাথে মহানগরীর জরুন এলাকায় সোলায়মানের বাসায় ভাড়া থাকতেন।
জানাযায় ২০২৫ সালের ২৭ মে রাত ১১ টার সময় নাসির উদ্দীন পালোয়ানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নাসির উদ্দীন পালোয়ানকে
কুপিয়ে মাথা ১৮ খন্ড করে। এসময় একই পরিবারের আরও ৬ জন গুরুতর আহত হন। দীর্ঘ প্রায় ৩৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
পরে নিহতের ছেলে মোঃ শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) হেলাল উদ্দিন জানান,কিছু আসামি আদালত থেকে জামিনে আছেন এবং কিছু আসামি
পলাতক রয়েছেন। তিনি জানান,পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান,আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন