বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
বরগুনা সদর উপজেলার পোটকাখালী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে। বিদ্যালয়টির দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থার থাকার কারণে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে নানা ধরনের সমস্যা ও কষ্ট পোহাতে হতো,ঝড় বৃষ্টি হলে ভিজে যেত শিক্ষক-শিক্ষার্থীরা। এই করুণ দৃশ্য দেখে প্রতিষ্ঠানের চিত্র তুলে ধরে গত ২৮/৪/২৬ তারিখে দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর বিষয়টি বরগুনা জেলা প্রশাসক মহোদয়ের নজরে আসে, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় একটি ভবন নির্মাণ করে দিয়েছেন।
অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি তারিখ রোজ মঙ্গলবার বিকেল ০৪ ঘটিকার সময় নবনির্মিত ভবনটি শুভ উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী এলজিইডি, সিভিল সার্জন, জেলা নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, জেলা কৃষি কর্মকর্তা,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক,অতিরিক্ত জেলা প্রশাসক,ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা,উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা যুবদলের সভাপতি জাহিদ মোল্লা, ইসলামী আন্দোলন বরগুনা জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুস শাকুর,বিভিন্ন পর্যায়ের স্থানীয় বিএনপি নেতা কর্মীর,স্থানীয় ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, কোমলমতি শিক্ষার্থীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বরগুনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন,আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। আজকে বাচ্চাদের মুখে হাসি দেখে আমি মুগ্ধ হয়েছি । বিগত চার মাস আগে এই স্কুলটি পরিদর্শন এসেছিলাম তখন স্কুলের অবস্থা খুবই করুন ও ঝুঁকিপূর্ণ ছিল। আজকে বিদ্যালয়ের ভবনটি করে দিতে পেরে আমি আনন্দিত। আমি ধন্যবাদ জানাই বরগুনার জেলা নির্বাহী প্রকৌশলী এলজিইডি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ টিমের সকল সদস্য বৃন্দকে।
আমরা আশাবাদী একসময় এখানে বহু তালা ভবন নির্মাণ করে দেওয়া হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের জন্য একটি টিউবওয়েল এবং নতুন পাকা টয়লেট তৈরী করার জন্য দাবি জানানো হয়। আগামী এক মাসের মধ্যে এটা করে দেওয়া হবে জেলা প্রশাসক মহোদয় আশ্বস্ত করেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ