ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ২:৩৭

কুড়িগ্রামের রাজারহাটে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাই বাজারের তেল পাম্পসংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার ১৬ সেপ্টেম্বর তাকে আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলার রায়কে কেন্দ্র করে ছিনাই বাজারের তেল পাম্পসংলগ্ন সড়কে পেট্রোল দিয়ে টায়ার জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সামিউল ইসলাম জিহাদকে আটক করে। এ সময় সেখানে থাকা অন্যরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
এ ঘটনায় রাজারহাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় সামিউল ইসলাম জিহাদসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সামিউল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ