ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার মদনে ২০ কেজি গাঁজা উদ্ধার-২ নারীসহ ৩জন গ্রেপ্তার


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ৩:১১

নেত্রকোনার মদনে ২০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে গ্রেপ্তার তিনজনকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার উচিতপুর বাজার এলাকায় আশিক পরিবহন কাউন্টারের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ধজনগর গ্রামের মিলন মিয়ার মেয়ে মোছাঃ সালমা আক্তার (৩৪) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার লালপুর এলাকার আলী আজমের ছেলে মোঃ হৃদয় হাসান (২৪) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ধজনগর দক্ষিণপাড়া এলাকার চান মিয়ার মেয়ে মিনা বেগম (৪৬)।
র‍্যাব-১৪ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ নারীসহ ৩জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মদন থানা অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন করিম জানান,র‍্যাবের কাছ থেকে গ্রেপ্তার ৩ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ