ভূমি সেবায় দৃষ্টান্ত কাপাসিয়ার এসিল্যান্ড নাহিদুল হক
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সাধারণ মানুষের কাছে দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক।
ভূমির নামজারি প্রক্রিয়া সহজ করন, মিস মোকদ্দমা দ্রুত নিষ্পত্তি, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা রোধ , মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ নানা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছেন তিনি।
কাপাসিয়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার এক সাক্ষাৎকারে নিজের কর্মকালীন বিভিন্ন কার্যক্রম ও অর্জনের কথা তুলে ধরেন তিনি।
একান্ত সাক্ষাৎকারে তিনি দৈনিক সকালের সময় কে জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে সেবাপ্রর্থী সাধারণ মানুষের ভোগান্তি কমানো কে অগ্রাধিকার দিয়ে দ্রুত নামজারি সেবা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে ভূমি-সংক্রান্ত মিস মোকদ্দমা নিষ্পত্তিতে গুরুত্ব নেওয়া হয়েছে। গত এক বছরে প্রায় ২৫০টি মিস মোকদ্দমা দায়ের হয়েছে। এর মধ্যে প্রায় ১৫০টি মামলার রায় দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় নামজারি কার্যক্রমের অগ্রগতির কথাও তুলে ধরেন সহকারী কমিশনার (ভূমি)। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে কাপাসিয়া উপজেলার ভূমি মালিকরা প্রায় ৯ হাজার নামজারি আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে এসব আবেদনের প্রায় ৯০ শতাংশ অনুমোদন দেওয়া হয়েছে।
নাহিদুল হক আরও বলেন, ভূমি মালিকরা যাতে হয়রানি ছাড়াই সরকারি নিয়ম অনুযায়ী সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে কাজ করা হচ্ছে। একই সঙ্গে ভূমি অফিসের সেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
কৃষিজমি রক্ষায়ও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে অনুমোদন ছাড়া মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড এবং আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে।
মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, মাদকের বিস্তার রোধে বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া সরকারি বিধিবিধান অনুসরণ করা হচ্ছে কি না- তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়মিত পরিদর্শনের কথাও জানান সহকারী কমিশনার (ভূমি)। অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
দায়িত্ব পালনে স্থানীয় জনগণের সহযোগিতার প্রশংসা করে বলেন, কাপাসিয়ার মানুষ তাকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। এ সহযোগিতার জন্য তিনি উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ভূমি-সংক্রান্ত সেবা মানুষের জন্য আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার চেষ্টা অব্যাহত থাকবে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে তিনি আগামী দিনেও আন্তরিকভাবে কাজ করতে চান।
এমএসএম / এমএসএম
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম