থামছে না পণ্য পাচার
বেনাপোল বন্দরে পণ্য পাচার ঘটনায় দুই শেড ইনচার্জ বদলী
বেনাপোল স্থলবন্দরের পণ্যগার হতে তিন ট্রাকে ৪৪৪ প্যাকেজ উচ্চ শুল্ক মূল্যের ফেব্রিকসসহ অন্যান্য আমদানিকৃত পণ্য পাচারে সহযোগীতার অভিযোগে তদন্ত কমিটির প্রতিবেদনে দোষী প্রমাণিত হওয়ায় শেড ইনচার্জ শফিকুল ইসলাম ও রিপন কুমার দাসকে প্রত্যাহার করে বেনাপোল স্থলবন্দরের প্রশাসন শাখায় যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রাণালয়ের উপসচিব,পরিচালক (প্রশাসন) শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং-১৮.১৫.০০০০.০০০.০২০.১৯.০০১৬.১৭.৫৯২ ) তাদেরকে বদলী করা হয়।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক রুহুল আমিন অফিস আদেশের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন,তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে স্থলবন্দরের জনপ্রশাসন শাখায় আনা হয়েছে। পরবর্তীতে অপরাধ প্রমান সাপেক্ষ্যে কর্তৃপক্ষের নিয়মানুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বন্দর সূত্রে জানা যায়, আমদানিকৃত পণ্য চালানটির মেনিফেস্ট নং-৬০১২০২৬০০২০০৫৪৮১১ এবং আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার সঞ্জিত ইন্টারন্যাশনাল। আমদানি কারকের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট এবং পণ্য চালানটি রিসিভ করেন বন্দরের বহু বিতর্কিত প্রতিষ্ঠান প্রত্যয় ইন্টারন্যাশনাল। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর দেওয়া তথ্য মতে শুল্ক ফাঁকির পণ্য চালানটি নিয়ে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলেও মুখে কুলুপ এটে বসে আছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার ফাইজুর রহমানের গোপন সম্ম¥তিতে সহকারি কমিশনার তওফিকুর রহমান এবং অধীনস্ত রাজস্ব কর্মকর্তাদের সহায়তায় শুল্ক ফাঁকির পণ্য চালান অনায়াসে বন্দর হতে ছাড় পাচ্ছে বলে অভিযোগ ওঠেছে। একের পর এক শুল্ক ফাঁকির পণ্য চালান আটক এবং নামমাত্র জরিমানা পরিশোধে ছাড় পাওয়ায় বেনাপোল কাস্টমস হাউসের ভূমিকা প্রশ্নবিদ্ধ। অভিযোগ বিষয়ে জানতে বেনাপোল কাস্টমস কমিশনারের ফোনে একাধিকবার কল করেও সংযোগ না মেলায় বক্তব্য জানা সম্ভব হয়নী।
কাস্টমস সূত্রে জানা গেছে, বন্দরের ২৯ নং শেড থেকে পণ্য লোপাটের ঘটনায় জড়িত কাস্টমসের (আইআরএম) শাখার দুই রাজস্ব কর্মকর্তা তরিকুল ইসলাম ও শহিদুল ইসলামকে ক্লোজ করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় ব্যবসায়ীদের দেওয়া তথ্য সূত্রে, বিতর্কিত সিঅ্যান্ডএফ এজেন্ট প্রত্যয় ইন্টারন্যাশনালের মালিক মাগুরার হাফিজুর রহমান হ্যাপি তার লাইসেন্সটি নিজে কাজ না করে ভাড়া দেন। এ সুযোগে শুল্ক ফাঁকিবাজ চক্রের সদস্যরা ভাড়াকৃত লাইসেন্স (প্রত্যয় ইন্টারন্যাশনাল) দিয়ে বেনাপোল স্টেশনে একাধিক শুল্ক ফাঁকি চালানে ঘাপলা ধরা পড়ায় আলোচনায় ওঠে এসেছে।
অনুসন্ধানে উঠে এসেছে, হ্যাপি আওয়ামীলীগের এমপি শিখরের বন্ধু হওয়ায় বিগত আমলে প্রভাব খাটিয়ে বেনাপোল কাস্টমস হতে অবৈধ সুবিধা নিয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অজ্ঞাতনাম এক পিএস কাম সচিবের নাম ব্যবহার করে বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের চাপ প্রয়োগের মাধ্যমে জোর পূর্বক পণ্য চালান খালাস নিচ্ছে বলে গুঞ্জন রয়েছে। এ কারনে “প্রত্যয় ইন্টারন্যাশনালের” আমদানিকারকদের বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষ নমনীয় ও অপরাধ প্রমানিত হলেও লাইসেন্সের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না।
অভিযোগের সূত্র ধরে অধিকতর খোঁজ খবর নিলে দেখা যায়, গত ২৩ জুন ঢাকার আমদানি কারক প্রতিষ্ঠান মেসার্স আরিফ এন্টারপ্রাইজের নামে ১০ টন ৯০ কেজি খৈল আমদানি করা হয়। পণ্য চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স প্রত্যয় ইন্টারন্যাশনাল। ২৫ জুন সকালে বন্দরের ৩১ নং ইয়ার্ডে গোপণ সংবাদে পণ্য চলানটি আটকিয়ে পুনরায় ওজন করলে ঘোষিত ওজনের চেয়ে গরমিল পাওয়ায় ১৪০ বস্তা সরিষার খৈল ও ৫০টি খালি বস্তা জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। বিগত ২০২৫ সালের ১৭ ই জুন আমদানিকারক প্রতিষ্ঠান মুন ইন্টারন্যাশনালের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান প্রত্যয় ইন্টারন্যাশনাল ঔষধ প্রশাসন অধিদপ্তরের পূর্বানুমতি ব্যাতিত ১,২২৬.২৫ কেজি ফুড সাপ্লিমেন্ট পণ্য আমদানি করে অবৈধ পন্থায় খালাস নেই। যার বি/ই নাম্বার সি-৫১৩১৫। এছাড়াও প্রত্যয় ইন্টারন্যাশনালের একাধিক আমদানিকৃত পণ্য চালান খালাসে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ অবৈধ সুবিধা দিয়েছে যা জাতীয় রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ট তদন্তে প্রমানিত হবে।
এলাকার সচেতন মহলের দাবী অসাধু ব্যবসায়ী ও সরকারী কর্মকর্তাদের অনিয়ম-দূর্নীতি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হোক।
এমএসএম / এমএসএম
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি