বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সংগঠন ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বোদা উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল (অব.) মোঃ তছলিম উদ্দিন, পিএসসি, বীর।
পঞ্চগড় জেলা ভেটেরানস কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মোঃ আবুল কালাম আজাদের আয়োজনে অনুষ্ঠিত সভায় ভেটেরানস জেলা সভাপতি সম্মানিত ক্যাপ্টেন মোঃ বাবুল হোসেন এবং বোদা উপজেলা কমান্ডার সার্জেন্ট সাহিদুল ইসলাম লিটনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, কল্যাণমূলক কার্যক্রম এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সদস্যদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের কল্যাণ ও অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।
সভায় ভেটেরানস বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতামত প্রদান করেন।
এমএসএম / এমএসএম
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম