ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ৩:৫৮
গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদের নেতৃত্বে অভিযানে সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে দীর্ঘদিনের দখল থেকে ফুটপাত ও সড়কের একটি অংশ মুক্ত হয়। দখলমুক্ত হওয়ায় সড়কটি পথচারী ও যানবাহন চলাচলের জন্য আগের তুলনায় স্বাভাবিক হয়েছে। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ বলেন, নগরীর যানজট কমানো ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অভিযানের সময় মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, মহানগর তারেক জিয়া পরিষদের সদস্য সচিব বীর রহমান, যুবদল নেতা ফারুক মৃধাসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক