ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ৪:১
 সংগ্রাম আর না পাওয়ার বেদনাই যাদের নিত্যদিনের সঙ্গী, তাদের জীবনে আশার এক নতুন সূর্য উদিত হলো। নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর আন্তরিক প্রচেষ্টা এবং নীতিনির্ধারকদের তাৎক্ষণিক পদক্ষেপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন এক মেধাবী দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) রাতে গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিজে উপস্থিত থেকে ওই শিক্ষার্থীর হাতে নিয়োগপত্রটি তুলে দেন।
জানা যায়, সম্প্রতি নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের যুবক মোঃ শাকিল দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী নিজের অদম্য পড়াশোনা ও জীবনের নানা সংগ্রামের গল্প তুলে ধরেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর কাছে। শিক্ষার্থীর শিক্ষাজীবন ও তার নাছোড়বান্দা মনোভাবের কথা শুনে গভীরভাবে অনুপ্রাণিত হন সংসদ সদস্য। এরপর তিনি কালক্ষেপণ না করে ওই শিক্ষার্থীকে নিয়ে সরাসরি যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।
তৃণমূলের একজন সাধারণ কিন্তু মেধাবী শিক্ষার্থীর এই কষ্টের কথা শুনে সর্বোচ্চ গুরুত্ব দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনা অনুযায়ী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় মাত্র সাত দিনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই শিক্ষার্থীর একটি সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক