তারাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামীকে সভাপতি করার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্যামলী রানী রায়ের স্বামী গোপাল চন্দ্র রায়কে এসএমসি সভাপতি নির্বাচিত করার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্যামলী রানী রায় দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি ১৯৯১ সালের ১ জানুয়ারি বিদ্যালয়ে যোগদান করেন বলে জানা গেছে। দীর্ঘদিনের কর্মরত থাকার প্রভাব কাজে লাগিয়ে তাঁর স্বামীকে এসএমসি সভাপতি নির্বাচিত করা হয়েছে—এমন অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন।
তাদের দাবি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার স্বামীকে এসএমসি সভাপতি নির্বাচিত করার ঘটনায় কমিটি গঠনপ্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে এতে সম্ভাব্য স্বার্থের সংঘাতের বিষয়টিও সামনে এসেছে বলে অভিযোগকারীরা মনে করছেন।
অভিযোগকারীরা জানান, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ ছাড়া স্থানীয় কয়েকজন ব্যক্তি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের আরও অভিযোগ, বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরও বিতর্কিত কমিটি বহাল রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।এতে এলাকায় ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।
অভিযোগকারীরা রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি গঠনপ্রক্রিয়া পুনর্বিবেচনা করে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পদ্ধতিতে সভাপতি নির্বাচনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদন জেলায় পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি
Link Copied