ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মনপুরায় ২৫২ পিস ইয়াবাসহ যুবক আটক


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ৪:১৮

ভোলার মনপুরায় মেঘনা নদীসংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড মনপুরা জোন বিশেষ অভিযান চালিয়ে ২৫২ পিস ইয়াবাসহ মো. তামজিদ (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) লতারচর দক্ষিণ মাথা মেঘনা নদীসংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটক মো. তামজিদ ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেয়ামোল্লা দর্জি বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মিজানুর রহমান।

অভিযানে জব্দ করা ২৫২ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার টাকা বলে জানানো হয়েছে।

আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক