ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জ পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ৪:১৮

 জলাতঙ্ক প্রতিরোধে বাকেরগঞ্জ পৌরসভায় থাকা বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন ( টিকাদান) কার্যক্রম শুরু হয়েছে। বুধবার  (১৬ সেপ্টেম্বর) বাকেরগঞ্জ পৌর কার্যালয় মূল ফটোকে  এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাকেরগঞ্জ  পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল।
এ সময় উপস্থিত ছিলেন, , পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন মিরবহর,বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন তালুকদার সহ ভ্যাকসিনেশন বিশেষজ্ঞ ডগ এক্সপার্ট টিমের সদস্য এবং পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পৌর প্রশাসক জানায়, শহরে কুকুরের সংখ্যা বৃদ্ধি এবং জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি কমাতে এ টিকাদান কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
এ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে থাকা কুকুরকে ভ্যাকসিন দেয়া হবে। ভ্যাকসিন দেয়ার জন্য বরিশাল  থেকে ‘ডগ এক্সপার্ট টিম’ এর সদস্যদের সাথে চুক্তি করা হয়েছে। ডগ এক্সপার্ট এর  টিম’ পৌর শহরের বেওয়ারিশ কুকুরসহ গৃহপালিত যেসব কুকুর রয়েছে, সেগুলোকেও জলাতঙ্কের টিকা দিবে। এর ফলে কুকুরে কামড়ালেও মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার ঝুকি কমবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ