ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জনপ্রতিনিধি নেই, তবু সন্ধ্যা পর্যন্ত চলছে দাপ্তরিক কার্যক্রম


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৬-৯-২০২৬ বিকাল ৫:৩
জনপ্রতিনিধি না থাকলেও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় নাগরিক সেবা কার্যক্রম সচল রয়েছে। জন্ম ও মৃত্যুনিবন্ধন, ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন সেবা এখন পৌর কার্যালয় থেকেই দেওয়ার ব্যবস্থা থাকায় নাগরিকদের ভোগান্তি কমেছে বলে দাবি সংশ্লিষ্টদের।
 
পৌরসভা সূত্র ও সেবা নিতে আসা কয়েকজন নাগরিকের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর ও অনুমোদনের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিশনারদের কাছে যেতে হতো। এখন অনেক সেবাই পৌর কার্যালয় থেকে সম্পন্ন হওয়ায় একাধিক স্থানে যাওয়ার প্রয়োজন হচ্ছে না।
 
পৌরসভা সূত্র জানায়, গত ২ এপ্রিল পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহির উদ্দিন দায়িত্ব নেওয়ার পর দাপ্তরিক কার্যক্রমে সময়ানুবর্তিতা ও নাগরিক সেবায় গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মকর্তাদের দাবি, নির্ধারিত অফিস সময়ের পরও প্রয়োজন অনুযায়ী সেবা দেওয়া হচ্ছে।
 
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর পৌরসভা কার্যালয়ে গিয়ে পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহির উদ্দিন ও পৌর উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেনকে নিজ নিজ দপ্তরে কাজ করতে দেখা যায়। তখনও পৌর কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চলছিল।
 
এর আগে পৌর নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান দায়িত্বে থাকার সময় বিকেল ৪টার পর অনেক ক্ষেত্রে কর্মকর্তাদের পাওয়া যেত না—এমন অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন। তবে এ বিষয়ে শাহিনুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।
 
অন্যদিকে, সম্প্রতি একটি ফেসবুক আইডি থেকে অভিযোগ করা হয়, পৌরসভার কর্মকর্তারা দুপুর ১২টার পর অফিসে থাকেন না। তবে ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টার পর সরেজমিনে কর্মকর্তাদের উপস্থিতি পাওয়া গেছে। ওই অভিযোগের পেছনে নির্দিষ্ট কোনো নাগরিকের বক্তব্য বা নথিভুক্ত অভিযোগ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
 
পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহির উদ্দিন বলেন, “আমি সকাল ৯টার আগেই অফিসে আসি এবং সন্ধ্যার পর অফিস থেকে বের হয়ে বাসায় যাই। কে বা কারা এসব লিখেছে, তা আমার জানা নেই।”
 
পৌর উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন বলেন, “পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন দায়িত্ব নেওয়ার পর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের তত্ত্বাবধানে আমরা সন্ধ্যা পর্যন্ত অফিসে থেকে নাগরিকদের সেবা দেওয়ার চেষ্টা করছি।”
 
পৌরসভার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জনপ্রতিনিধি না থাকলেও প্রশাসনিক ব্যবস্থাপনায় নাগরিক সেবা চালু রাখা সম্ভব হচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পৌরসভার কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগগুলোর যথাযথ ভিত্তি আছে কি না, তা যাচাই করে দেখা প্রয়োজন।

এমএসএম / এমএসএম

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি