বরগুনায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
বরগুনায় আদালতের কার্যক্রম চলাকালে এজলাস কক্ষের ভেতরে উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে মো. বশির নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাস কক্ষে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মো. বশির বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, একটি সিআর মামলায় অস্থায়ী জামিনে থাকা বশিরের জামিনের আবেদন শুনানি হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় বশির উত্তেজিত হয়ে জামিন কেন নামঞ্জুর করা হয়েছে—তা জানতে চেয়ে এজলাসের মধ্যেই উচ্চবাচ্য ও অশোভন আচরণ করতে থাকেন।
এ সময় উপস্থিত আইনজীবীরা তাকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করলেও তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেননি। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে হ্যান্ডকাফ পরিয়ে আদালত থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি ও মারধরে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় পুলিশ সদস্য মো. সিদ্দিক, মো. শাহজাহান ও হনুফা আহত হন। তাদের মধ্যে মো. শাহজাহান তুলনামূলক বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ফরাজি বলেন, জামিন আবেদন নামঞ্জুরের পর আসামি বশির এজলাসে উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ সদস্যরা তাকে আদালত থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি তাদের ওপর হামলা করেন। পরে আদালত তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন এবং বশিরকে এক বছরের কারাদণ্ড দেন।
বরগুনা জেলা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের বলেন, আদালতের এজলাসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত দুঃখজনক। আদালতের মতো জায়গায় এমন আচরণ বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ। তিনি ঘটনার নিন্দা জানান।
বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, আদালতে হাজির হওয়া আসামিকে বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এতে তিনি উত্তেজিত হয়ে উচ্চবাচ্য করেন। পরে পুলিশ সদস্যরা তাকে থামাতে গেলে তিনি তাদের গায়ে হাত তোলেন ও ধাক্কাধাক্কি করেন। এ ঘটনায় আদালত তাৎক্ষণিকভাবে দণ্ডবিধির ৩২৩ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied