ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ীতে হামলা, ভাংচুর, ৪ জনকে রক্তাক্ত জখম, থানায় মামলা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৬-৯-২০২৬ বিকাল ৫:৪

পটুয়াখালী পৌর শহরের ৯নং ওয়ার্ডস্থ  পুরাতন ফেরিঘাট এলাকায়  বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার আলী হাওলাদার(৭৬) এর বসতবাড়িতে  চিহ্নিত দাঙ্গাবাজ সন্ত্রাসী মো.কামাল গাজী ও ফারুক গাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় তৈরী দাড়লো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও  ভাঙ্গচুরের ঘটনায় বাধাদিলে বীর মুক্তিযোদ্ধাকেসহ তার পরিবারের ৪ জনকে রক্তাক্ত জখম করার এক অভিযোগ পাওয়া গেছে। 

এ ব্যাপারপ চারজনকে চিহ্নিত করে অজ্ঞাত আরও ২০/২৫ জন উল্লেখ করে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেছেন ভিকটিম বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার আলী হাওলাদার। মামলা নং- ৪৯, তারিখ:১৫.০৯.২৬ইং।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাগেছে, গত ১৪ সেপ্টেম্বর (সোমবার) বিকাল সাড়ে ৩ টার দিকে একই এলাকার চিহ্নিত দাঙ্গাবাজ ও ভূমিদস্যু প্রকৃতির লোকহিসেবে পরিচিত মো. কামাল গাজী,  ফারুক গাজী, মো. শামীম ও লিটনগং এর  নেতৃত্বে  একদল সন্ত্রাসী ঘটনারদিন সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে রামদা, লোহার রড,বাংলা দাসহ লাঠি সোটা নিয়ে বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার আলী হাওলাদারের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালিয়ে বাড়ি ঘর  ভাংচুর করে। এ সময় বাধা নিষেধ করায় বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী হাওলাদারকে ও তার ছোট ছেলে মো. রাকিবকে মারধর করে এবং দাড়লো রামদা ও বাংলা দা দিয়ে উপুর্যপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। প্রান রক্ষার্থে মুক্তিযোদ্ধা আজাহার আলী  ও তার ছোট ছেলে মো. রাকিব দৌড়ে ঘরে ঢুকে আশ্রয় নেয়। সন্ত্রাসীরা জোরকরে ঘরে ঢুকে ফের তাদেরকেসহ ঘরে থাকা মুক্তিযোদ্ধার বড়  ছেলে আরিফ হোসেন টিটুকে ও পুত্রবধূ ( টিটুর স্ত্রী) রোমানা আক্তার সুইটিকে মারধর করে জখম করে এবং ঘরে থাকা আসবাবপত্র ভাঙ্গচুর করে। এ সময় উক্ত সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধার স্ত্রী পারভীন বেগমের গলায় থাকা স্বর্নের চেইন ও হাতের স্বর্নের আংটি এবং দুটি দামি মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। 

রক্তাক্ত জখম রাকিব হোসেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছে বলে মুক্তিযোদ্ধা আজাহার আলী জানান। উক্ত সন্ত্রাসীদের ভয়ে মুক্তিযোদ্ধা পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন বলেও জানান স্বজনরা।

সদর থানার ওসি মো.  মনিরুজ্জামান জানান, মারামারির মামলা হয়েছে, কোন আটক নাই।  

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক