ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রায়গঞ্জে তীব্র গরমে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৬-৯-২০২৬ বিকাল ৫:৬

তীব্র গরমে কৃষক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সুপেয় পানির কষ্ট লাঘবে সিরাজগঞ্জের রায়গঞ্জে টিউবওয়েল স্থাপন করেছে আল খিদমা ফাউন্ডেশন।

গত শনিবার উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি এলাকার দোস্তপাড়ায় এ টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, দোস্তপাড়া দিয়ে চলাচলকারী পথচারী, কৃষক, শ্রমজীবী মানুষসহ স্থানীয় বাসিন্দাদের সুপেয় পানির চাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তীব্র গরমের মধ্যে টিউবওয়েলটি পথচারী ও স্থানীয়দের পানির কষ্ট কিছুটা লাঘব করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আল খিদমা ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ অমিত হাসান মারুফ বলেন, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই বিশ্বাস থেকেই মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো আমাদের লক্ষ্য। মানুষের সেবায় এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তিনি বলেন, সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে কাজ করতে চান। বিশেষ করে সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাঁদের পাশে থাকতে চান। ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করাই তাঁর অন্যতম লক্ষ্য। এসময় ফাউন্ডেশনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক