ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৬-৯-২০২৬ বিকাল ৫:৭

সরকারি নামজারির নির্ধারিত ফি মাত্র এক হাজার একশ সত্তর টাকা। অথচ চারটি নামজারির জন্য দাবি করা হয় সত্তর হাজার টাকা। অভিযোগ, দীর্ঘ দর-কষাকষির পর বিশ হাজার টাকায় সমঝোতা হলেও কাজ শেষের আগেই নেওয়া হয় নগদ টাকা। সেই টাকা গ্রহণ, টাকা গোনার দৃশ্য এবং পুরো কথোপকথনের ভিডিও ধারণ করা হয়েছে গোপন ক্যামেরায়। 

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিস। জমির মালিকানা নিশ্চিত করতে প্রতিদিন রাঙ্গাবালী ভূমি অফিসে আসেন শত শত মানুষ। সরকারি সেবা সহজ করার নানা উদ্যোগের কথা বলা হলেও, অভিযোগ এখানে সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ ছাড়া অনেকের কাজ এগোয় না। এমন অভিযোগ নতুন নয়। তবে এবার সেই অভিযোগের পক্ষে সামনে এসেছে ভিডিও। অভিযোগকারী মহিউদ্দিন খন্দকার জানান, গত ২০ মে ২০২৬ ভূমি মেলার সময় ছয়টি দলিলের নামজারির জন্য দায়িত্বপ্রাপ্ত ভূমি উপসহকারী কর্মকর্তা রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি অফিসের আব্দুস সোবহানের কাছে যান তিনি। অভিযোগ, প্রথমেই ৭০ হাজার টাকা দাবি করা হয়। পরে দর-কষাকষির মাধ্যমে দুটি দলিল বাদ দিয়ে চারটি নামজারির জন্য ২০ হাজার টাকায় সমঝোতা হয়। প্রতিবেদকের হাতে থাকা ভিডিওতে দেখা যায় চুক্তির পর অভিযুক্তের হাতে নগদ টাকা তুলে দেওয় হচ্ছে। তিনি সেই টাকা গুনে নিজের কাছে রেখে দেন। পুরো ঘটনাই ধরা পড়েছে ক্যামেরায়। কথোপকথনেও সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থের প্রসঙ্গ শোনা যায়।

ভুক্তভোগীর মহিউদ্দিন খন্দকার বলেন, চুক্তি অনুযায়ী তিনি প্রথমে ১০ হাজার টাকা নগদ পরিশোধ করেন। বাকি ১০ হাজার টাকা কাজ শেষ হলে দেওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরও চারটি আবেদন নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ তার। তার দাবি, এর মধ্যে মাত্র একটি নামজারি সম্পন্ন করা হয়, আর বাকি আবেদনগুলো ঝুলিয়ে রাখা হয়। সরকারি নির্ধারিত হিসাবে একটি নামজারির ফি এক হাজার ১৭০ টাকা। সেখানে চারটি নামজারির জন্য ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগে সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবির করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ভূমি উপসহকারী কর্মকর্তা সোবহান অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, বিষয়টি তার জানা নেই। মহিউদ্দিন খন্দকার তার কাছে আসেননি এবং সংশ্লিষ্ট কাগজপত্রও তার কাছে জমা দেওয়া হয়নি।

এর আগেও আব্দুস সোবহান এর বিরুদ্ধে মোটা অংকের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছি বলে জানান অনেক ভুক্তভোগী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসান বলেন, সুবহানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এ ঘটনায় কোন ছাড় দেয়া হবে না।

নামজারির মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবির এই অভিযোগের সত্যতা কতটা, তা তদন্তেই স্পষ্ট হবে। এখন ভিডিওতে ওঠে আসা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় সেবাপ্রত্যাশীরা।

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক