বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
রাজশাহী জেলার বাঘা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২৫ বোতল অবৈধ ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহীর সিপিএসসি।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১১:২০ ঘটিকায় বাঘা থানাধীন বাঘা পৌরসভার অন্তর্গত কড়িবাড়ি গ্রামস্থ জনৈক মোঃ রেজাউল করিমের টিনসেট আধাপাকা কতক বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওই বাড়িতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল তারা। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘরের ভিতরে চৌকির নিচে অ্যালুমিনিয়ামের পাতিলে বিশেষভাবে রক্ষিত ৭৫ বোতল এবং সিমেন্টের বস্তার তৈরী বস্তার মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ৫০ বোতলসহ সর্বমোট ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
১. মোঃ রেজাউল করিম (৪২) পিতা: মৃত আকমেল মন্ডল, সাং-কলিগ্রাম, থানা-বাঘা, জেলা-রাজশাহী।
২. মোঃ মোশাররফ (৫৫) পিতা-মৃত মারেজ উদ্দিন, সাং-নূরমহল কলেজরোড,
৩. মোঃ আজিজুল হক (৬৮) পিতা-মৃত রজব আলী, সাং-নূরমহল, উভয় থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা।
এসময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল- ১২৫ বোতল, মোটরসাইকেল- ০২ টি এবং নগদ ১৭০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-৫ জানায়, উক্ত মাদক কারবারীদের বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি