ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৬ বিকাল ৫:১০

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ চোরাই পিতলের তৈরী গণেশ মূর্তি প্রতারনার মাধ্যমে সোনার মূর্র্তি চালিয়ে বিক্রির প্রস্ততি কালে নারীসহ ৪জনকে গ্রেফতার ুকরেছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামস্থ জনৈক আব্দুল মজিদের বসত বাড়ি থেকে তাদের গ্রেফতার ও মূর্তি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হোসেন আলী (৪৫) তার সহোদর ভাই শহিদুল ইসলাম (৪৮),শহিদুল ইসলামের স্ত্রী খুশি আক্তার (৩২) এবং আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মালা বিবি ওরফে টপি (৩৮)। 
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ৯টা দিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া জনৈক আব্দুল মজিদের বসত বাড়িতে একটি চক্র পিতলের গণেশ মূর্তি সোনার মূর্তি বলে প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্ততি চলছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ উল্লেখিত বাড়িতে অভিযান চালান। অভিযানে একটি পিতলের তৈরী দ্বিখন্ডিত গণেশ মূর্তি যার গায়ে স্বর্ণের প্রলেপ সাদৃশ্য আবরণকৃত আনুমানিক দেড় কেজি ওজনের মূর্তি উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করে গ্রেফতারকৃতদের গত বুধবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক