ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চবটি-মুক্তারপুর সড়কে সৌরবিদ্যুৎ, বছরে সাশ্রয় ৪৮ লাখ টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৯-২০২৬ বিকাল ৫:১০

পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ প্রকল্পের ৯ দশমিক ০৬ কিলোমিটার উড়াল সড়কে স্থাপন করা হয়েছে ৫৮৬টি সড়কবাতি। এসব বাতি সৌরবিদ্যুতে চালানোর ব্যবস্থা করা হয়েছে। এতে বছরে প্রায় ৪৮ লাখ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রকল্পের আওতায় ৯ দশমিক ০৬ কিলোমিটার উড়াল সড়কের দুই পাশে আধুনিক প্রযুক্তির ৫৮৬টি সড়কবাতি স্থাপন করা হয়েছে। এসব বাতি সৌরশক্তি বা সোলার সিস্টেমের উৎপাদিত বিদ্যুতের মাধ্যমে জ্বলবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনিক ১০ ঘণ্টা বাতি জ্বালানো হলে এসব সোলার সিস্টেম থেকে প্রতিদিন ১ হাজার ১৭২ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে। এতে মাসে ৪ লাখ ২ হাজার ৯৩৩ টাকা এবং বছরে ৪৮ লাখ ৩৫ হাজার ২০৩ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। একই সঙ্গে জাতীয় গ্রিডে বছরে ৪ লাখ ২১ হাজার ৯২০ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হবে।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনা অনুযায়ী পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সরকারি নির্দেশনার সফল বাস্তবায়ন এই প্রকল্পে দেখা যাচ্ছে।

তিনি বলেন, পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ প্রকল্পটি চালু হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

বুধবার পরিদর্শন শেষে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও সুচারুভাবে কাজ শেষ করার নির্দেশনা দেন সেতু বিভাগের সচিব। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করে ২০২৬ সালের মধ্যে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার ব্যবস্থা নিতেও প্রকল্প পরিচালককে নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের সময় সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ, প্রকল্প পরিচালক ওহিদুজ্জামান, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) আঞ্জুমান আরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

aliul / aliul

ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

পঞ্চবটি-মুক্তারপুর সড়কে সৌরবিদ্যুৎ, বছরে সাশ্রয় ৪৮ লাখ টাকা

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দিলকুশায় গ্রাহক ফোরাম, শাপলা চত্বর ঘুরে প্রেস ক্লাবে চাকরিচ্যুতরা

ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ডের অবসায়ন প্রস্তাব অনুমোদন

খেলাপি ঋণ ৯ মাসে কমেছে প্রায় ৩ শতাংশ

সর্বজনীন পেনশনে আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা

রাজনৈতিক অনিশ্চয়তা কমায় দেশের ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ করল মুডিস

শেয়ারবাজারে অর্থপাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি

এক সপ্তাহে ইলিশের দাম কমল কেজিতে ৮০০ টাকা

টানা পতনের পর পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

তিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরু

সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা