ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


রমজান আলী জুয়েল, বেলাব photo রমজান আলী জুয়েল, বেলাব
প্রকাশিত: ১৬-৯-২০২৬ বিকাল ৫:৪০

নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা জনাব সৈয়দ নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের কৃত অভিযোগ প্রত্যাহার এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও সেবা প্রত্যাশীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা  বলেন ভূমি উপসহকারী কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে অভিযোগের পেছনে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব কর্মকর্তা। তিনি এই এলাকায় যোগদানের পর থেকে সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই ভূমির যাবতীয় সেবা পেয়ে আসছেন। কিন্তু  কতিপয় নিজেদের অবৈধ সুবিধা হাসিল করতে না পেরে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দায়ের করেছে।
বক্তারা আরও বলেন, একজন সৎ কর্মকর্তাকে মানসিকভাবে হেনস্তা করতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে। অবিলম্বে এই  অভিযোগ প্রত্যাহার করতে হবে।
দুলালকান্দি বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি,সার্জেন্ট হারুন অর রশিদ বলেন, ভূমি কর্মকর্তার বিরোদ্ধে আনিত অভিযোগ উদ্দেশ্য প্রনোদিত।
দুলালকান্দি বাজার পরিচালনা কমিটির সভাপতি- লিলু মিয়া বলেন তিনি এখানে যোগদানের পর থেকে ভূমি সেবার মান বেড়েছে।তার বিরোদ্ধে আনিত অভিযোগের কোনো সত্যতা নেই।উক্ত অভিযোগ প্রত্যাহারের দাবী জানাচ্ছি। এ সময় বিএনপি কর্মী  রফিকুল ইসলাম রানা, নারায়নপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী
ডাক্তার গোলাম অহিদুজ্জামান  চিশতি সহ স্থানীয়রা বক্তব্য রাখেন ।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ