ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত


 আসাদুজ্জামান লিটন, শ্যামনগর  photo আসাদুজ্জামান লিটন, শ্যামনগর
প্রকাশিত: ১৬-৯-২০২৬ বিকাল ৫:৫৫
জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর জন্য ক্রমশ জটিল ও আন্তঃসম্পর্কিত ঝুঁকি তৈরি করছে। ঘূর্ণিঝড়, বন্যা, জলাবদ্ধতা, লবণাক্ততার অনুপ্রবেশ, নদী ও উপকূল ভাঙন, তাপপ্রবাহ, পানির সংকট, বাস্তুতন্ত্রের অবক্ষয় এবং কৃষি ও মৎস্য খাতের পরিবর্তন—এসব ঝুঁকি জীবিকা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পানি সম্পদ, অবকাঠামো এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর সরাসরি প্রভাব ফেলছে। এসব আন্তঃসম্পর্কিত ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও স্থানীয় অংশীজনদের সম্মিলিত জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজনীয়তা থেকেই শ্যামনগরে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী  কর্মশালা।
 
এই প্রেক্ষাপটে বেসরকারি সংস্থা লিডার্স (LEDARS)-এর বাস্তবায়নাধীন PROAACT প্রকল্পের উদ্যোগে "জলবায়ু, পরিবেশগত ও সামাজিক বাস্তুতান্ত্রিক ঝুঁকি মূল্যায়ন" শীর্ষক দিনব্যাপী কর্মশালাটি ১৬ই সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টায় শ্যামনগর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে শুরু হয়। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের সমন্বয়ে আয়োজিত এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বর্তমান ও উদীয়মান জলবায়ু ঝুঁকি, তার আন্তঃসম্পর্ক, ঝুঁকিপূর্ণ খাত ও জনগোষ্ঠী এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা সম্পর্কে অংশীজনদের মধ্যে অভিন্ন ধারণা তৈরি করা, যা ভবিষ্যতে অগ্রিম প্রস্তুতিমূলক কার্যক্রম ও স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।
 
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা  শামসুজ্জাহান কনক। সভায় সভাপতিত্ব করেন লিডার্সের সভাপতি জনাব মাস্টার নজরুল ইসলাম। এছাড়া কর্মশালায় সংশ্লিষ্ট সরকারি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
 
অংশগ্রহণমূলক ও সিস্টেম-ভিত্তিক পদ্ধতি অনুসরণ করে পরিচালিত এই কর্মশালায় প্রধান ঝুঁকিসমূহ চিহ্নিতকরণ, জলবায়ু হুমকি-বাস্তুতন্ত্র-জীবিকা-খাদ্য নিরাপত্তা-স্বাস্থ্য-পানি-অবকাঠামো ও সামাজিক ব্যবস্থার মধ্যকার আন্তঃসম্পর্ক অনুসন্ধান, দুর্বলতার মূল কারণ শনাক্তকরণ এবং ঝুঁকিপূর্ণ খাত ও জনগোষ্ঠী চিহ্নিতকরণের কাজ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এসব ঝুঁকি কীভাবে রূপ নিতে পারে তা নিয়েও আলোচনা হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা উপজেলার জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি প্রোফাইল সম্পর্কে বিভিন্ন ধারণা, অগ্রাধিকারভিত্তিক ঝুঁকির তালিকা এবং একটি প্রাথমিক ঝুঁকি আন্তঃসম্পর্ক মানচিত্র প্রণয়নে সক্ষম হন, যা ভবিষ্যৎ স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মন্তব্য করেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ