ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে এলডিপি থেকে বিএনপিতে যোগদানের পর এমপির দুই সচিবের দায়িত্বে আকতার ও মনজুর


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৭-৯-২০২৬ দুপুর ১১:৪২

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের হাত ধরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে কয়েক ধাপে শত শত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এই রাজনৈতিক পরিবর্তনের পর পরেই সাবেক এলডিপি নেতাদের দলের ও সংসদ সদস্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। তারও ধারাবাহিকতায় চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের ব্যক্তিগত সচিব (রাজনৈতিক) হিসেবে মোহাম্মদ আকতার উদ্দীন এবং প্রেস সচিব হিসেবে মনজুর মুহাম্মদ দায়িত্ব পেয়েছেন। দেখা যায় "তার ব্যক্তিগত প্যাডে" যার স্মারক নাম্বার (৬৪৩/৬৪৪) জসিম উদ্দিন এমপির স্বাক্ষরিত নিয়োগপত্র দায়িত্বপ্রাপ্তরা তাদের নিজস্ব সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেইসবুকে পোষ্ট করেন। নিয়োগপত্রে উল্লেখ করা হয় জনাব মোহাম্মদ আকতার উদ্দীন,পিতা: মৃত আবুল বশর, মাতা: মৃত মোস্তফা খাতুন গ্রাম: দক্ষিণ গাছবাড়িয়া,চন্দনাইশ পৌরসভা এবং জনাব মনজুর মুহাম্মদ পিতা: মোঃ আবদুল্লাহ মাতা: ইসলাম খাতুন, গ্রাম:পাঠানদন্ডী,চন্দনাইশ উপজেলা দুই জনকে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ,চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) মহোদয়ের ব্যক্তিগত সচিব (রাজনৈতিক) ও প্রেস সচিব পদে অদ্য ০১/০৫/২০২৬ থেকে নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের মেয়াদ মাননীয় সংসদ সদস্য মহোদয়ের মেয়াদকাল বা তাঁর অভিপ্রায় অনুযায়ী গণ্য হবে এবং প্রয়োজনে নিয়োগের শর্ত সংশোধন বা বাতিল করা যেতে পারে। যোগদানকারী শীর্ষ নেতাদের মধ্যে আকতার উদ্দিন (চন্দনাইশ পৌরসভা এলডিপির সাবেক সাধারণ সম্পাদক) এবং মনজুর মোহাম্মদ গনতান্ত্রিক শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহবায়ক এর দায়িত্ব পালন করে ছিলেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ