দলীয় মনোনয়ন পেলে কেরোয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়বেন শাহআলম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নং কেরোয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক ছাত্রনেতা শাহআলম।
তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন।
বুধবার বিকালে ঢাক-ঢোল বাজিয়ে প্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয়ে মনোনয়ন জমা দেন তিনি। এসময় কেরোয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম সরকার, সহসভাপতি সফন মৃধা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা শেষে শাহ আলম বলেন, আমি আশাবাদী দল থেকে আমাকে মনোনয়ন দিবেন। আমি নির্বাচিত হলে কেরোয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবো। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধের পাশাপাশি শিক্ষা ও খেলাধুলার মানোন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শাহআলম বলেন, “আমি এলাকার সন্তান। সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে থাকতে চাই। ইউনিয়ন পরিষদে জনগণের প্রতিনিধিত্ব করে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই। এজন্য সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান