৪০ হাজার টাকা দিলে ১ লাখ পাবেন’ উপজেলা প্রাথমিক অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ
চরফ্যাশন উপজেলার হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিনের প্রায় ১৩ বছর ধরে আটকে আছে এরিয়া বিল। দীর্ঘদিন ধরে বিলের টাকা পেতে সংশ্লিষ্ট দপ্তরে ঘুরেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ তার। সর্বশেষ চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছাত্তার তার কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন বলেও অভিযোগ করেছেন ওই প্রধান শিক্ষক।
প্রধান শিক্ষক মনির উদ্দিনের দাবি, তার পাওনা এরিয়া বিলের পরিমাণ প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। এর আগে তিনি লালমোহন উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। প্রায় তিন বছর আগে চরফ্যাশন উপজেলায় বদলি হয়ে আসেন তিনি। এরপর থেকে আটকে থাকা এরিয়া বিলের জন্য গত দুই বছর ধরে একাধিকবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করেন।
মনির উদ্দিন অভিযোগ করে বলেন, 'বিলটি করে দেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ছাত্তার তার কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরবর্তীতে বিলের কাগজপত্র সম্পূর্ণ করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ১৫ হাজার টাকা দেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়। তবে একটি প্রত্যয়নে কর্মকর্তার স্বাক্ষর বাকি থাকায় সেটি আনতে গেলে ফের বিপাকে পড়েন তিনি।'
মনির উদ্দিনের অভিযোগ, ওই প্রত্যয়নে স্বাক্ষর করিয়ে দেওয়ার জন্যও ছাত্তার ৪০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার কাছ থেকে এরিয়া বিলের প্রয়োজনীয় কাগজপত্র ও খাতা নিয়ে নেওয়া হয়। পরে তিনি যে ১৫ হাজার টাকা দিয়েছিলেন, সেটিও ফেরত পান বলে জানান।
প্রধান শিক্ষক মনির উদ্দিন বলেন, 'এই ছাত্তারের কাছে পুরো অফিস জিম্মি। সে কর্মকর্তার দালাল। টাকা ছাড়া কোনো কাজ করে না। আমার এরিয়া বিলের জন্য দুই বছর ধরে আমাকে ঘুরিয়েছে। পরে ছাত্তার বলে, আপনি ৪০ হাজার টাকা খরচ করলে এক লাখ টাকা পাবেন। আমি ৪০ হাজার টাকা দিতে পারিনি। পরে আমার কাছ থেকে বিলের সব কাগজপত্র ছিনিয়ে নেয়। আমি চাই বিষয়টি তদন্ত করে দেখা হোক এবং আমার প্রাপ্য এরিয়া বিল দ্রুত পরিশোধ করা হোক।'
তবে প্রধান শিক্ষক মনির উদ্দিনের এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ছাত্তার। তিনি বলেন, 'প্রধান শিক্ষককে বলা হয়েছে, তার বিলটি করে দেওয়া হবে। কিন্তু তার কাছ থেকে কোনো টাকা চাওয়া হয়নি।'
অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, 'ওই শিক্ষকের বিলের সকল কাগজ পত্রে স্বাক্ষর দেয়া হয়েছে। ছাত্তারের এই বিষয়ে খবর নিব। যদি সে এটা করে থাকে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied