বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন বানা ইউপি চেয়ারম্যান
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মধুমতী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার বানা ইউনিয়নের বেলবানা, রুদ্রবানা ও দিঘলবানা গ্রামের অধিকাংশ ঘরবাড়ি, পুকুর, খাল-বিল, রাস্তাঘাট এবং ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। এমন পরিস্থিতিতে বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ হারুন-অর-রশীদ বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়েছেন।
বুধবার চেয়ারম্যান শরীফ হারুন-অর-রশীদ তাঁর পরিষদের সদস্য বাবর মেম্বার, রাজা মেম্বার ও চেয়ারম্যানের ছোট ভাই শরীফ নজরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে ট্রলারে করে পানিতে তলিয়ে যাওয়া বাড়িঘরে যান এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। এ সময় চেয়ারম্যান পানিবন্দী মানুষের সকল সমস্যার কথা শোনেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি পানিতে তলিয়ে যাওয়া কয়েকটি পরিবারকে তিনি ব্যক্তিগত তহবিল থেকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন।
বন্যার কারণে দুর্ভোগে পড়া কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানান, তাঁরা বেশ কয়েক দিন ধরে পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। ঘরে খাবার নেই, গবাদিপশুর খাদ্যসংকট দেখা দিয়েছে এবং কোনো কাজকর্মেও বের হতে পারছেন না। এ অবস্থায় তাঁরা সরকারের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর সহায়তা কামনা করেছেন।
ইউপি চেয়ারম্যান শরীফ হারুন-অর-রশীদ বলেন, “আমি মেম্বারদের সঙ্গে নিয়ে সবার বাড়ি বাড়ি গিয়েছি এবং তাঁদের সার্বিক খোঁজখবর নিয়েছি। বন্যার পানিতে কয়েকটি গ্রামের ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে তাঁদের পাশে থাকব এবং ক্ষতিগ্রস্তদের জন্য সরকারিভাবে প্রয়োজনীয় বরাদ্দ আনার চেষ্টা করব।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর