পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী পৃথক অভিযানে দুই মাদক বিক্রেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই মাদক বিক্রেতার কাছ থেকে ২০টি অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর আটজনকে মাদক সংশ্লিষ্ট অপরাধ ও জনউপদ্রবের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় ১৫ সেপ্টেম্বর রাতে পত্নীতলা থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় উপজেলার শিবপুর বাজার থেকে মধুইলগামী পাকা সড়ক থেকে মো. দুখু মিয়া (৪৫) ও মো. নাজমুল কাদের (২৭)কে আটক করা হয়। তাঁদের দুজনের বাড়ি উপজেলার ডুমরইল গ্রামে।
পরে তাঁদের হেফাজত থেকে ২০টি অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, ১৬ সেপ্টেম্বর রাতে পত্নীতলা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সংশ্লিষ্ট অপরাধ ও জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি নিয়ামুল হক বলেন দণ্ডপ্রাপ্তদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ও অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied