ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৮-১০-২০২১ দুপুর ১:৫৯
মানিকগঞ্জের শিবালয় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ কবীর। গ্রেপ্তার মোঃ শামীম (২৭) শিবালয় উপজেলার শিমুলিয়া পশ্চিমপাড়া গ্রামের মোঃ শাহজাহানের ছেলে।
 
ওসি ফিরোজ কবীর জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার শিমুলিয়া গ্রামে অভিযান চালায় পুলিশের বিশেষ টিম এন্টি টেররিজম ইউনিট। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোঃ শামীমকে আটক করে থানা নিয়ে আসেন।
 
শামীম বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও বই বিতরণ করে অনুসারী বাড়ানোর চেষ্টায় লিপ্ত ছিল। তার বিরুদ্ধে শিবালয় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। ওসি আরও জানান, গ্রেপ্তার শামীম বর্তমানে এন্টি টেররিজম ইউনিটের হেফাজতে রয়েছে। 

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন