মনিরামপুরে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু
মনিরামপুরে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু। মাস দু’য়েক আগে ডেঙ্গু রোগী সনাক্তের পর গত এক সপ্তাহ ধরে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। পৌর এলাকায় ডেঙ্গু ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে শুরু করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রায় একশ’ ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া অসংখ্য ডেঙ্গু রোগী উপজেলার বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে। সংশ্লিষ্টদের জানিয়েছেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনার বিকল্প নেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাইয়াজ আহমদ ফয়সল জানান, এখন পর্যন্ত ৫৭ জন ডেঙ্গু রোগী এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। গত মঙ্গলবার নতুন করে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তার আগের দিন ১৩ জন ভর্তি হন। যার অধিকাংশই পৌর এরাকার বাসিন্দা। মানবদেহে প্লাটিলেটের স্বাভাবিক উপস্থিতি দেড় লাখ হতে সাড়ে পর্যন্ত হয়ে থাকে। কিন্তু ভর্তি রোগীর মধ্যে ৬জনের প্লাটিলেট (রক্তের অনুচক্রিকা) ১৮ হাজার থেকে ৫০ হাজারে নেমে আসায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে পাঠানো হয়। তবে, অনেকেই উপজেলার বাইরে হতে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সূত্র আরও জানায়, এর বাইরে বিভিন্ন এলাকায় আক্রান্ত অনেক রোগী উপজেলার বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
প্লাটিলেট কমে যাওয়া মাহবুর রহমান জানান, তার অবস্থার উন্নতি না হওয়ায় যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু রোগী তামান্না খাতুন জানান, তিনি ঢাকাতে বেড়াতে গিয়ে আক্রান্ত হন। এখন সুস্থ্য আছেন বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর