গুরুদাসপুরে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর রহস্য উদঘাটনে, ময়নাতদন্তের পর মরদেহ ফরেনসিকে
নাটোরের গুরুদাসপুরে হযরত রাবেয়া বসরী (রহ.) মহিলা হাফেজিয়া মাদ্রাসা থেকে ১৬ বছর বয়সী এক আবাসিক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরহেদটি ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়। মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর গতবুধবার মরদেহটি নাটোর সদর হাসপাতাল থেকে রাজশাহীর ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর ওয়াবদা বাজারে অবস্থিত হযরত রাবেয়া বসরী (রহ.) মহিলা হাফেজিয়া মাদ্রাসা থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই সন্ধ্যার পর মাদ্রাসার সুপার ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাদের কাছ থেকে ছাত্রীর মৃত্যুর ঘটনায় উল্লেখযোগ্য কোনো তথ্য না পেয়ে মঙ্গলবার রাতেই মাদ্রাসা সুপার দম্পতিকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, নিহত ছাত্রীটি হযরত রাবেয়া বসরী (রহ.) মহিলা হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রী ছিলেন। মঙ্গলবার দুপুরে ছাত্রীর মা ও খালু মাদ্রাসা থেকে অচেতন অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যার দিকে ঘটনাটি জানাজানি হলে মৃত্যুর কারণ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি নজরুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থল মাদ্রাসা পরিদর্শন করেছেন। নিহত ছাত্রীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাদ্রাসার সুপার ও এক শিক্ষিকাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। ছাত্রীটির মৃত্যু রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের পর মরদেহটি রাজশাহী ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই ছাত্রীকে হাসপাতালে নেওয়ার সময় মাদ্রাসার গোসলখানায় পড়ে গিয়ে আহত হয়েছেন বলে তার মা জানান। আবার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার দাবিও করেন তিনি। এছাড়া নাটোর সদর হাসপাতালে মরদেহটি ময়নাতদন্ত করতেও বাধা দিয়েছেন নিহত ছাত্রীর মা ও স্বজনেরা। এতে ছাত্রীর মৃত্যু নিয়ে সন্দেহ আরো বাড়ছে। তবে নিহত ছাত্রীর মা কান্না করতে করতে বলেন, ‘আমার মেয়েকে খুন করা হয়েছে। সেই বিচার আমি আল্লাহর কাছে দিলাম।’
এ ঘটনায় মাদ্রাসার সুপার ও তার স্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী জানান, ওই হাফেজিয়া মাদ্রাসায় বেশ কিছু ছাত্রী আবাসিকে থেকে পবিত্র কুরআন হিফজ করছেন। মাদ্রাসার ভেতরেই এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। তবে হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা; এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবী জানান তিনি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অসম্মতি থাকলেও সুষ্ঠু তদন্তের জন্য ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হয়েছে। রহস্য উদঘাটনের লক্ষ্যে আধুনিক পরীক্ষার জন্য মরদেহটি রাজশাহী ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পরীক্ষার পর মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর