ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের যোগদান


বদরুজ্জামান সুজন, নেছারাবাদ photo বদরুজ্জামান সুজন, নেছারাবাদ
প্রকাশিত: ১৭-৯-২০২৬ দুপুর ৩:২১

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব আশিক আহমেদ (পরিচিতি নম্বর-১৮৫৬৩)। তিনি পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের স্থলাভিষিক্ত হয়েছেন।

নতুন কর্মস্থলে যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর আশিক আহমেদ নেছারাবাদ উপজেলার প্রশাসনিক কার্যক্রম, জনসেবা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় নিয়ে কাজ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এ পদে নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে সমন্বয় এবং প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নেছারাবাদ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদকে স্বাগত জানানো হয়েছে। একই সঙ্গে নতুন কর্মস্থলে তাঁর দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।

জেলা প্রশাসন, পিরোজপুরও তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ