কাপ্তাইয়ে ৪১ বিজিবির অভিযান: সিএনজিসহ ২৮ লাখ ৪৫ হাজার টাকাসহ গ্রেপ্তার ২
রাঙ্গামাটির কাপ্তাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ নানা মালামাল জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ব্যাটালিয়নের ১ নম্বর জিপি গেইট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কাপ্তাইয়ের ব্যাঙছড়ি এলাকার নিঠু মারমা (৩৩) এবং একই জেলার নাও ভাঙা এলাকার সুপ্রিয় চাকমা (২০)।
বিজিবি জানায়, উদ্ধারকৃত নগদ ২৮ লাখ ৪৫ হাজার টাকা ছাড়াও ১টি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪), ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং আসামিদের ব্যক্তিগত আরও ২ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামাল ও সিএনজির মোট মূল্য প্রায় ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা।
কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদীর দিকনির্দেশনায় এবং হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটককৃত আসামি, জব্দকৃত অর্থ ও মালামাল কাপ্তাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
৪১ বিজিবি অধিনায়ক জানান, দেশের স্বার্থে ও জননিরাপত্তায় চোরাচালান, মাদক এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর