ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

শরতের আগমনে বারহাট্টায় বিক্রি হচ্ছে ঐতিহ্যবাহী জলজ ফল শালুক


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২৬ দুপুর ৩:২৬

 "যে দেশেতে শাপলা-শালুক ঝিলের জলে ভাসে, যে দেশেতে কলমি কমল কনক হয়ে হাসে- সেই আমাদের জন্ম ভূমি মাতৃ ভূমি বাংলাদেশ।"বাঙালির চিরাচরিত ঐতিহ্য শাপলা-শালুকের দেশ বাংলাদেশ। আবহমান বাংলার ঐতিহ্যের নৈসর্গিক রূপের ধারক শাপলা-শালুকের মাঝেই ফুটে ওঠে প্রকৃতির চিরায়ত অপার সৌন্দর্য।

শাপলা-শালুক বাংলার চিরায়ত রূপ, প্রকৃতি এবং গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঝিলের জলে ভেসে থাকা শাপলা এবং এর নিচের অংশের গোড়ায় জন্মানো শালুক ফল নিয়ে বহু কবি ও গীতিকার কবিতা ও গান রচনা করেছেন। পল্লীকবি জসীমউদ্দীনের "পল্লী জননী" কবিতায় শাপলা ও শালুকের কথা ফিরে এসেছে বারবার। গ্রামীণ শিশুদের আনন্দ আর অভাবের সংসারে শালুক কীভাবে খাবার হয়ে ওঠে, তা তিনি তুলে ধরেছেন- "ছেলেরে তাহার ভালো করে দাও, কাঁদে জননীর প্রাণ, শাপলার হাটে তরঙ্গিয়া যেন বাজিছে করুণ গান। বনের চ্যাংড়া চ্যাঙড়ারা সব শালুক তুলিয়া খায়।" তেমনি কবি কাজী নজরুল ইসলামের রচনায়- "ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা... মেঘলা সকাল বেলা। বেণু বনে কে খেলে রে পাতা ঝরার খেলা, মেঘলা সকাল বেলা।"

উপজেলা সদরসহ বিভিন্ন নিম্নাঞ্চল ঘুরে দেখা গেছে, শরতের আগমনে হাওর-বাঁওর, খাল-বিল, ঝিলের পানি কমতে শুরু করেছে। ফলে বারহাট্টার নি্চু এলাকায় শুরু হয়েছে জলজ ফল শালুক তোলার ধুম। প্রতিটি শালুকের ওজন প্রায় ৪০-৭০ গ্রাম হয়। এই শালুক উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারে কেজিপ্রতি ৮০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

উপজেলা সদরের যশমাধব এলাকার আব্দুল বারেক, সাহতা এলাকার সুজন মিয়া, চিরাম এলাকার খোকন দাস, আসমা এলাকার লিটন বনিক, সিংধা এলাকার বাচ্চু সরকারসহ বিল ও হাওরে কৃষি কাজ করা কয়েকজন কৃষককের সাথে সাথে কথা বললে তারা সকালের সময়কে জানান, শালুক উৎপাদনের জন্য বাড়তি কোন পরিশ্রম বা খরচ নেই। মূলত বর্ষা মৌসুমে প্রকৃতিকভাবেই বিল-ঝিল, হাওর-বাঁওড়, নিচু জমি ও জলাশয়ে অযত্ন-অবহেলায় বেড়ে ওঠে শালুকের গাছ (শাপলা)। বর্ষা মৌসুম শেষের দিকে সেসব শাপলা গাছের গোড়ায় একাধিক গুটির জন্ম হয়। সেখান থেকে গুটিগুলো ধীরে ধীরে বড় হলে উৎপন্ন হয় শালুক। আমাদের শুধু কষ্ট করে পানির নিচ থেকে সেই শালুকগুলো সংগ্রহ করতে পারলেই তা বিক্রি করা যায় চড়া দামে।

উপজেলা সদরের গোপালপুর বাজারে গাভারকান্দা থেকে শালুক বিক্রি করতে আসা কৃষক মকবুল হোসেন, সাদেক মিয়া, আসমা বাজারে সিংধা থেকে আসা চাঁন মিয়া, তরিকুল শেখ ও সুবল দাস বলেন, আমরা নিজেরাই ২-৩ দিন ধরে আমাদের এলাকার বিল থেকে শালুক তুলে এনে বাড়িতে সংগ্রহ করে রাখি। পরে সেই শালুকগুলো গরম পানিতে সিদ্ধ করে বিভিন্ন হাট-বাজারে নিয়ে যাই। গ্রামের হাট-বাজারে বিক্রি করতে হয় কম দামে আর শহরে নিতে পারলে বেশি দরে বিক্রি করতে পারি।

গোপালপুর বাজারে শালুক কিনতে আসা স্কুল শিক্ষক মোজাম্মেল হক ও বেসরকারি চাকুরিজীবী আব্দুর বর বলেন, এমন এক সময় ছিল এই শালুক খেয়ে ক্ষুধা মেটাতেন অভাবী মানুষেরা। যুগের পরিবর্তনে এখন অভাবী মানুষদের আর শালুক খেয়ে ক্ষুধা মেটাতে হয় না। তবে বর্তমানে শখের বশে সুস্বাদু ফল হিসেবে শালুক খাচ্ছেন সকল শ্রেণি-পেশার মানুষ। যে কারণে বাড়ি থেকে বাজারে আসার সময় পরিবারের সদস্যরাও বায়না ধরে সিদ্ধ শালুক কিনের আনার। তাই যত দামই হোক শখ করে অল্প হলেও বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছি।

কথা হয় বারহট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন বাবুলের সাথে তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলেন, এমন একটা সময় ছিল তখন বাংলাদেশের হাওর-বাঁওর, বিল কিংবা বিভিন্ন জলাশয়ে ভরে থাকত এমন এক খাবার যা ছিল ভাতের বিকল্প। যা শুধু খাবার নয়, ছিল গ্রামীণ জীবনের আনন্দ, ঐতিহ্য আর সংস্কৃতির অংশ। কিন্তু মানুষ এখন সেই খাবারের নাম প্রায় ভুলতেই বসেছে। সেই ভুলে যাওয়া নামটি হলো- শালুক।

বারহাট্টা উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, শালুকের ঔষধি গুণও রয়েছে। চুলকানি ও রক্ত আমাশয় নিরাময়ে শালুক বেশ উপকারী। এছাড়াও শালুক হজমশক্তি বাড়ায়।

এমএসএম / এমএসএম

গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পরিশোধের দাবী

রাণীনগরে অভ্যন্তরীণ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন

রায়গঞ্জের পালপাড়ায় প্রতিমা তৈরির কাজ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

বাঘার আলাইপুরে বিএসএফের হাতে আটক ৫ জনের পরিবারের পাশে শামীম সরকার

রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ

মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে আইনুদ্দিন কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খালিয়াজুরীতে হাওরে হাঁস পালনের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কলাতলী আবাসন কলোনিতে পানি নিষ্কাশনে নিজ অর্থায়নে পাইপ দিলেন মামুন মিয়া

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান: ৩ কোটির বেশি টাকার চোরাচালান পণ্য জব্দ

শরতের আগমনে বারহাট্টায় বিক্রি হচ্ছে ঐতিহ্যবাহী জলজ ফল শালুক

মির্জাগঞ্জে মাদক ও ভূমি দস্যুতার অভিযোগে বশির খান এবং নেছার খানের শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরে কালো ব্যাজ ধারণ করে তিন বিচারকের প্রত্যাহারের দাবী আইনজীবীদের

এনজিও ‘সিও’র বিরুদ্ধে ফের কর্মী নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগ