ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান: ৩ কোটির বেশি টাকার চোরাচালান পণ্য জব্দ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২৬ দুপুর ৩:২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় পরিচালিত এসব সফল অভিযানে ভারতীয় ট্রাক, বিপুল পরিমাণ ট্রাকের যন্ত্রাংশ, বেনারসি শাড়ি এবং ১৩৫টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ধারাবাহিক এই অভিযানগুলো পরিচালিত হয়।

প্রথম অভিযান (শিবগঞ্জ):

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর রাত পৌনে নয়টার দিকে সোনামসজিদ বিওপির একটি চৌকষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় (শাহবাজপুর কলেজের সামনে পাকা রাস্তায়) অভিযান চালায়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবির) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একটি মালিকবিহীন ভারতীয় ট্রাক (রেজিস্ট্রেশন বিহীন) তল্লাশি করা হয়।

ট্রাকে থাকা পাথরের স্তূপের ভেতর অত্যন্ত চতুরতার সাথে লুকানো অবস্থায় ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ এবং ৫টি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়। ট্রাকসহ এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।

দ্বিতীয় অভিযান (ভোলাহাট):

এর ধারাবাহিকতায়, ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের আলীমোড় এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে খড়কপুর বিওপির টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকচালক পালিয়ে গেলেও, তল্লাশি চালিয়ে ১৩৫টি বিভিন্ন মডেলের ভারতীয় চোরাই মোবাইল ফোন এবং একটি ইজিবাইক জব্দ করা হয়। যার মোট সিজার মূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা।

বিজিবির বক্তব্য:উদ্ধারকৃত চোরাচালানি মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, "সীমান্ত সুরক্ষায় এবং দেশের অর্থনীতি রক্ষায় বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ