ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

খালিয়াজুরীতে হাওরে হাঁস পালনের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৭-৯-২০২৬ দুপুর ৩:৩৫

নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরে হাঁস পালন করতে গিয়ে বজ্রপাতে শফিকুল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার  (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শফিকুল মিয়া উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মেম্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শফিকুল মিয়া হাঁস পালন করতে পাউকাটা হাওরে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাকিম বলেন, “এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত দুঃখজনক। শফিকুল পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ঘটনাটি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। আবহাওয়া খারাপ থাকলে হাওরে না যাওয়াই ভালো। আর জরুরি প্রয়োজনে যেতে হলেও সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। 

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, “বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। বর্তমানে একটি কাজে রানীচাপুরে আছি। কাজ শেষ করে সাতগাঁও গ্রামে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করব।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, “বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত দুঃখজনক। নিহতের দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের জন্য সরকারি ত্রাণ তহবিল থেকে শুকনো খাবারও দেওয়া হবে।

হাওরাঞ্চলে বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি থাকায় আবহাওয়া প্রতিকূল হলে হাওরে অবস্থান না করতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ