ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৭-৯-২০২৬ বিকাল ৬:৪

নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ক্ষেত্রে পশুখাদ্যের মান নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, প্রাণীকে নিরাপদ ও মানসম্মত ফিড খাওয়ানো নিশ্চিত করা গেলে তবেই সুস্থ ও নিরাপদ প্রাণী পাওয়া সম্ভব, যার মাধ্যমে উৎপাদিত মাংস, ডিম ও দুধও মানুষের জন্য নিরাপদ রাখা যাবে। জনগণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করতে ফিডের মান নিয়ন্ত্রণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সদরের পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ‘নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ বাস্তবায়ন ও মান নিয়ন্ত্রণ জোরদারকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তাঁর বক্তব্যে বলেন, দেশের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি হলেন প্রান্তিক খামারিরা। তাদের টিকিয়ে রাখা এবং নতুন উদ্যোক্তা তৈরি করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রান্তিক খামারিদের সুরক্ষার কথা তুলে ধরে তিনি জানান, উৎপাদন খরচ কমিয়ে তাদের টিকিয়ে রাখতে সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সকল খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হচ্ছে, যাতে তারা কৃষির মতো সহজ শর্তে ঋণ, বিদ্যুৎ সুবিধা ও সরকারি প্রণোদনা পেতে পারেন। এছাড়া পোল্ট্রি খাতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে, অন্যদিকে উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পায়। খামারিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদন ও ওষুধ ব্যবহারে সচেতন করতে মাঠপর্যায়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের আরও জোরালো ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

মাদক ও ভেজাল খাদ্য রোধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এর বিস্তার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর অবস্থান নিতে হবে এবং এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি জানান, গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগের বিষয়টি সম্পর্কে সরকার সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং এ ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান, গাজীপুরের পুলিশ সুপার মো. জসীম উদ্দিন পিপিএম (বার), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাকিল আহমেদ এবং বাংলাদেশ ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (ফিয়াব) সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ পরিচালক ড. বেগম শামছুন নাহার আহম্মদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুরের ভেটেরিনারি সার্জন ডা. হারুন অর রশিদ।
কর্মশালার উন্মুক্ত আলোচনায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক খামারিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় তারা অতিরিক্ত তাপমাত্রার সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ার সমস্যা এবং কর্পোরেট প্রতিষ্ঠান থেকে মুরগির বাচ্চা সংগ্রহের ক্ষেত্রে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগও তুলে ধরেন।

কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় শতাধিক খামারি ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী