ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২৬ বিকাল ৬:৫

সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে রাজশাহীর গোদাগাড়ীতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনবিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় সীমান্ত কারিগরি ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষণটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, গোদাগাড়ী প্রেমতলী ফাঁড়ির ইনচার্জ মাকসুদুর রহমান, বিদিরপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার খন্দকার আব্দুল হাই, যুব উন্নয়ন প্রশিক্ষক আলতাফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এ প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ২০ জন নারী-পুরুষ অংশ নেন। তাঁদের মধ্যে ১১ জন নারী। প্রশিক্ষণে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, উন্নত জাত নির্বাচন, খাদ্য ও পরিচর্যা, রোগ প্রতিরোধ, প্রজনন, খামার ব্যবস্থাপনা এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২০ জনের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাও গুরুত্বপূর্ণ। গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মতো কর্মমুখী প্রশিক্ষণ কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের আয় করার সুযোগ তৈরি করতে পারবেন।
তিনি আরও বলেন, বিজিবির এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশিক্ষণ নিয়ে কেউ উদ্যোগ শুরু করতে চাইলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতার মাধ্যমে তাঁদের পাশে থাকার চেষ্টা করা হবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ