ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২৬ বিকাল ৬:১৩

ময়মনসিংহের ত্রিশালে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন নিশ্চিত করতে ২২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
‎
‎সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।
‎
‎পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাম্মিম জাহান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদসহ সংশ্লিষ্টরা।
‎
‎সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন জানান, বৃহস্পতিবার উপজেলা পরিষদসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ২২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে উন্মুক্ত জলাশয়েও আরও ১৮০ কেজি পোনামাছ অবমুক্ত করা হবে।
‎
‎মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়মিত এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ