ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার


এনায়েত করিম, কালিহাতী photo এনায়েত করিম, কালিহাতী
প্রকাশিত: ১৭-৯-২০২৬ বিকাল ৬:১৩

টাঙ্গাইলের কালিহাতীতে এক মাইক্রোবাসচালককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে একদল ব্যক্তি। হাইওয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি থামিয়ে চিৎকার করলে গাড়ি থেকে নেমে পালিয়ে যায় তারা। পরে মাইক্রোবাসটি তল্লাশি করে দুটি রামদা ও শাবলযুক্ত একটি লোহার রড উদ্ধার করে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড ট্রাফিক পয়েন্টের প্রায় ২০০ গজ পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানার প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গাজীপুরের কোনাবাড়ী থেকে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাইক্রোবাসটি ভাড়া করেন চালক মো. খোরশেদ। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-চ-১৯-৩৬২০। পরে চন্দ্রাসহ বিভিন্ন স্থান থেকে পর্যায়ক্রমে ৫ থেকে ৭ জন ব্যক্তি ওই গাড়িতে ওঠেন।

কিছু দূর যাওয়ার পর যাত্রীদের কয়েকজন চালককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করেন। একপর্যায়ে তাঁরা গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং তাঁদের নির্দেশ অনুযায়ী গাড়ি চালিয়ে যমুনার দিকে অজ্ঞাত একটি স্থানে যেতে বলেন।

এ সময় এলেঙ্গা বাসস্ট্যান্ড ট্রাফিক পয়েন্টের কাছাকাছি এসে চালক হাইওয়ে পুলিশের সদস্যদের দেখতে পান। পরে তিনি গাড়ি থামিয়ে ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার শুরু করেন।

চালকের চিৎকার শুনে ট্রাফিক দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশের দুই কনস্টেবল দ্রুত গাড়িটির দিকে এগিয়ে যান। পুলিশ আসতে দেখে গাড়িতে থাকা ব্যক্তিরা দ্রুত নেমে বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যান।

পরে পুলিশ আতঙ্কিত অবস্থায় চালক মো. খোরশেদকে উদ্ধার করে। মাইক্রোবাসটি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা দুটি রামদা ও শাবলযুক্ত একটি লোহার রড উদ্ধার করা হয়।

চালক পুলিশকে জানান, কোনাবাড়ী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মোবাইল নম্বরে যোগাযোগ করে তিনি মাইক্রোবাসটি ভাড়া দেন। পরে পথে চন্দ্রাসহ বিভিন্ন স্থান থেকে কয়েকজন যাত্রী গাড়িতে ওঠেন। কিছু দূর যাওয়ার পর তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ির নিয়ন্ত্রণ নেওয়া হয়।

মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, চালকের চিৎকার শুনে হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে গাড়িতে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে দুটি রামদা ও শাবলযুক্ত একটি লোহার রড উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আলামত ও মাইক্রোবাসটি কালিহাতী থানার মোবাইল পার্টির কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, মাইক্রোবাসচালক এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নিতে আগ্রহ প্রকাশ করেননি। এ কারণে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ