বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বগুড়ার শাজাহানপুরে অরিন ট্রাভেলসের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭৭৫ পিস ইয়াবাসহ মো. আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান চালানো হয়। ঢাকা থেকে রংপুরগামী অরিন ট্রাভেলসের ঢাকা মেট্রো-ব-১২-৩৯২০ নম্বরের বাসটির এফ-১ সিটে বসা আবুল কালামের দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, কালো স্কচটেপে প্যাঁচানো নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার আবুল কালাম কক্সবাজারের রামু থানার জোয়ারিয়া নালা এলাকার মো. বক্তার আলীর পুত্র। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন, ২০২৬) আইন, ২০১৮-এর ৫৬ ধারায় শাজাহানপুর থানায় মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর