ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ১৭-৯-২০২৬ বিকাল ৬:১৫
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত হরিমঞ্জুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে নয়ন মিয়া নামে এক বখাটের ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 
জানা যায়, নয়ন মিয়া (২০) নামে এক বহিরাগত বখাটে প্রায়ই ওই বিদ্যালয়ের গেইট সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে শিক্ষার্থীদের বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি ও অশালীন আচরণ করে থাকে। বিদ্যালয় কর্তৃপক্ষ এর প্রতিবাদ করলে বখাটেরা তাদের ভয়ভীতি প্রদর্শন করে। সে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিয়াপাড়ার আব্দুস সালামের পুত্র। নয়ন মিয়া কাপাসিয়া বাজারের এক মুরগীর দোকানের কর্মচারী এবং বিদ্যালয় এলাকায় ভাড়া বাসায় বসবাস করে বলে স্বীকার করে।
ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরেজমিনে সাক্ষীদের জবানবন্দি নিয়ে
দন্ড বিধির ১৮৬০/৫০৯ ধারায় ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। 
এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, পরিচালনা পরিষদের সভাপতি বাসির উদ্দিন, সাবেক সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, পরিচালনা কমিটির সদস্য নূরুজ্জামান, থানা পুলিশসহ শিক্ষক মণ্ডলী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ