ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২৬ বিকাল ৬:১৭

চট্টগ্রামের পটিয়ায় এক স্কুলছাত্রীকে রিকশায় করে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগে এক নারীসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—কচুয়াই ইউনিয়নের আবুল ফয়েজের ছেলে মো. ফারুক (৪২) এবং কুতুপালং এলাকার জামাল হোসেনের মেয়ে শাহাজাহান বেগম (৪০)। শাহাজাহান বেগম পটিয়ার বাদামতল এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, কাগজীপাড়া এলাকার আশরাফ আলী একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে সালমা ইকরা (৯) বৃহস্পতিবার ক্লাস শেষে বাড়ির উদ্দেশে রওনা হয়। এ সময় এক রিকশাচালক ও এক নারী তাকে বাড়ির সামনে পৌঁছে দেওয়ার কথা বলে রিকশায় তুলে নেন বলে অভিযোগ ওঠে।

তবে বাড়ির সামনে না গিয়ে রিকশাটি অন্যদিকে চলে গেলে শিশুটি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রিকশাটির পিছু নেন। পরে ধাওয়া দিয়ে রিকশাসহ ওই দুইজনকে আটক করা হয়।

শিশুটির বাবা প্রবাসী শাহনেওয়াজ মামুন বলেন, মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত দুজনকে আটক করেন।

স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ মামুন বলেন, শিশুটিকে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়ার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগে দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ