ব্যাংকগুলোকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন শেষের কড়া তাগিদ
নির্ধারিত সময়সীমার মধ্যে ২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৪ সেপ্টেম্বরের পর নিবন্ধনের মেয়াদ আর কোনোভাবেই বাড়ানো হবে না জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করা হয়।
ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী গত ২৭ জুলাই থেকে চলতি বছরের হজ নিবন্ধন শুরু হয়েছে। ২০২৭ সালের হজের জন্য বাংলাদেশের অনুকূলে মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা বরাদ্দ থাকলেও গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৩ হাজার ৭৪১ জন যাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৬৭৬ জন।
নিবন্ধন প্রক্রিয়া দ্রুত ও নিরবচ্ছিন্ন করতে গমনেচ্ছু যাত্রী এবং অনুমোদনপ্রাপ্ত হজ এজেন্সিগুলোকে নির্ধারিত সময়সীমা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। ২৪ সেপ্টেম্বর প্রাথমিক নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পরপরই চূড়ান্ত হজযাত্রীর তালিকা সৌদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান, হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।
হজে গমন-ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নিবন্ধন ও হজসংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।
aliul / aliul
ব্যাংকের মালিকানায় লাগাম, অতিরিক্ত শেয়ার বিক্রিতে ৬ মাস সময়
বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭%
অক্টোবর থেকে বাংলা কিউআরের টাকা সঙ্গে সঙ্গে যাবে মার্চেন্টের অ্যাকাউন্টে
ব্যাংকগুলোকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন শেষের কড়া তাগিদ
সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা ১১.৬৮ থেকে ১১.৭২ শতাংশ ঘোষণা
এক যুগ পর ঢাকায় ফিরছে পোশাক খাতের ফ্ল্যাগশিপ প্রদর্শনী ‘বাটেক্সপো’
বৃষ্টি উপেক্ষা করে বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যমেলায় দর্শনার্থীদের ভিড়
গ্যাস পেয়ে উৎপাদনে, দুই দিন না যেতেই ফের বন্ধ সিইউএফএল
ঋণখেলাপি ইউনিটেক্সের কারখানা চালুর পরই কাঁচামাল সংকটে বন্ধ
টিসিবিতে এআই নজরদারির উদ্যোগ, ডিজিটাল কার্ডে মিলবে ভর্তুকির পণ্য
ভ্রমণ ও কেনাকাটায় বাড়তি সুবিধা, নতুন ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক
সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি