নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
নড়াইলে গণঅধিকার পরিষদের সাংগঠনিক আলোচনা ও নতুন কমিটি গঠন উপলক্ষে এক উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় জেলা কার্যালয়ে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা শাখার অভিভাবক লায়ন নুর ইসলাম। সাংগঠনিক সম্পাদক মো. টিপু শেখের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আবু দারদাহ।
প্রধান আলোচক তাঁর বক্তব্যে নতুন কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে সোচ্চার থাকার আহ্বান জানান। তিনি বলেন, একটি সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হলে নেতা-কর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কার্যক্রমের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের হাত ধরে নড়াইলে গণঅধিকার পরিষদের সাংগঠনিক ভিত্তি আরও সুসংগঠিত ও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর