পাঁচথুপী মিয়াপাড়া মাদ্রাসায় সীরাতুন্নবী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বগুড়ার ধুনট উপজেলার পাঁচথুপী মিয়াপাড়া জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দুই দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মুফতি ইলিয়াস হাসান কাসেমী। সভাপতিত্ব করেন পাঁচথুপী মিয়াপাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মীর আলহাজ রহমতুল-বারী। অনুষ্ঠানে ধুনট, কাজিপুরসহ বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ১৪টি মাদ্রাসার মোট ২২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ছয়টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো হলো—হিফজুল কোরআন, কেরাতুল কোরআন, হামদ-নাত, আসমাউল হুসনা, আরবি বক্তৃতা ও বাংলা বক্তৃতা।
প্রতিযোগিতায় কেরাত, হিফজুল কোরআন, আসমাউল হুসনা ও বাংলা বক্তৃতায় প্রথম স্থান অর্জন করে পাঁচথুপী মিয়াপাড়া মাদ্রাসা। হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দারুল উলুম বোয়ালকান্দি মাদ্রাসা এবং আরবি বক্তৃতায় প্রথম স্থান অর্জন করে কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসা।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী বছর অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied