ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ফটিকছড়ির ১৪ ইউপি নির্বাচন চেয়ারম্যান পদে ৫৮ প্রার্থীর মনোয়ন দাখিল


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২১ দুপুর ৩:৫৪

মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে গত রবিবার (১৭ অক্টোবর) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৪ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৮ জন, সাধারণ সদস্য পদে ৪৫৭ ও সংরক্ষিত আসন পদে ১১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হুমায়ন কবির।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে উপজেলা নির্বাচন অফিসে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আগামী ১১ নভেম্বর ২য় ধাপের অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এর মধ্যে বাগানবাজার ইউনিয়নে ৬ জন, দাঁতমারা ইউনিয়নে ৫ জন,নারায়নহাট ইউনিয়নে ৫ জন, হারুয়ালছড়ি ইউনিয়নে ৬ জন,পাইন্দং ইউনিয়নে ৭ জন,কাঞ্চননগর ইউনিয়নে ২ জন,লেলাং ইউনিয়নে ৪ জন,রােসাংগিরী ইউনিয়নে ২ জন,বখতপুর ইউনিয়নে ৩ জন,জাফতনগর ইউনিয়নে ৩ জন,ধর্মপুর ইউনিয়নে ৪ জন,সমিতিরহাট ইউনিয়নে ৫ জন,আব্দুল্লাহপুর ইউনিয়নে ৩ জন,সুন্দরপুর ইউনিয়নে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোয়ন জমা দিয়েছেন।

এদিকে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে লোকে লোকারণ্য ছিলো উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণ। প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেন। উৎসবমুখর পরিবেশ বিরাজ করে উপজেলা অফিস চত্বরে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোয়ন যাচাই বাছাই হবে ২১ অক্টোবর। মনোনয়পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪ অক্টোবর, যার নিষ্পত্তি হবে ২৫ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৬ অক্টোবর প্রতিক বরাদ্দ হবে ২৭ অক্টোবর আর ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ