ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ক্লাব এর সাধারণ সম্পাদক নির্বাচিত কাপ্তাইয়ের রিফাত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ১২:৩২

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'DU THM Club'-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাপ্তাইয়ের কৃতি সন্তান রায়হাতুল হাসান রিফাত। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। ​বিভাগের সভাপতি নাসির চৌধুরী, উপদেষ্টামণ্ডলী এবং ক্লাবের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

​পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পরিচিত মুখ, কাপ্তাইয়ের স্বনামধন্য চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. রহমত উল্যাহর সুযোগ্য সন্তান রায়হাতুল রিফাত শিক্ষাজীবন, সাংগঠনিক দক্ষতা ও পেশাগত জীবনের এক দারুণ সমন্বয়ে নিজের অবস্থান তৈরি করেছেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধীনে এক্সিকিউটিভ এমবিএ-তে (EMBA) অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি আন্তর্জাতিক স্বনামধন্য 'হাল্ট প্রাইজ ফাউন্ডেশন'-এর ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ক্লাবের মাধ্যমে তাঁর নেতৃত্বের ভিত্তি মজবুত করেন।

​পেশাগত জীবনে রিফাত চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল 'রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ'-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে টানা প্রায় দেড় বছর কাজ করেছেন। বর্তমানে তিনি সেলস, মার্কেটিং ও ইনভেস্টমেন্ট কনসালটিং খাতে পরামর্শক হিসেবে যুক্ত আছেন।

​নতুন দায়িত্ব পাওয়ার পর রায়হাতুল রিফাত জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধি, স্কিল ডেভেলপমেন্ট, নেতৃত্ব বিকাশ এবং সরাসরি পর্যটন শিল্পের সাথে শিক্ষার্থীদের সুদৃঢ় সংযোগ তৈরিতে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান।

​কাপ্তাইয়ের প্রত্যন্ত মাটি থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শীর্ষ প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ শিক্ষার্থী সংগঠনের নেতৃত্বে আসা রায়হাতুল রিফাতের জন্য এক অনন্য মাইলফলক। সংশ্লিষ্টদের মতে, তাঁর এই বহুমুখী অভিজ্ঞতা ও নেতৃত্ব আগামী দিনে পর্যটন খাতে নতুন উন্মাদনা তৈরি করবে এবং অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ