মসজিদ থেকে তুলে নিয়ে ছাত্রলীগ কর্মীকে পেটালো
বরিশালের আগৈলঝাড়ায় মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয় মুসল্লীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার পশ্চিম বেলুহার এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহত আসমান ওই এলাকার সরোয়ার সিকদারের ছেলে।
আহত আসমান সিকদার অভিযোগ করে বলেন, ঈদে মিলাদুন্নবি উপলক্ষে বৃহস্পতিবার রাতে আমাদের পশ্চিম বেলুহার মহিষখোলা মসজিদে মাহফিল চলছিলো। ওই মাহফিলের জন্য আমার ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছিলো। আমি সেই টাকা দিতে মসজিদে গেলে স্থানীয় বহিস্কৃত বিএনপি নেতা স্বপন ভুইয়ার নেতৃত্বে ১০/১৫ জন দুুর্বৃত্ত আমাকে মসজিদ থেকে তুলে এনে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এবিষয়ে অভিযুক্ত স্বপন ভূইয়ার কোন বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে সংবাদের সঙ্গে সংযুক্ত করা হবে। আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান জানিয়েছেন, এঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর