পলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগের আলোর ৩৫তম বর্ষে পদার্পণ
উত্তরবঙ্গের বহুল প্রচারিত ও প্রথম শ্রেণির দৈনিক যুগের আলো পত্রিকার গৌরবময় পথচলার ৩৪ বছর পূর্ণ করে ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে পলাশবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক যুগের আলোর উপজেলা প্রতিনিধি ওমর ফারুকের উদ্যোগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পত্রিকাটির দীর্ঘ পথচলা, সংবাদ পরিবেশনের দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং পাঠকের কাছে সত্য ও তথ্যনির্ভর সংবাদ পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকারসহ উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দৈনিক যুগের আলোর পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুক।
পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার,৭১ টিভি উপজেলা প্রতিনিধি পাপুল সরকার, ভোরের কাগজের প্রতিনিধি ও প্রেসক্লাব সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, দৈনিক সংগ্রাম প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক ফেরদৌছ মিয়া, পলাশবাড়ী প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, আইন বিষয়ক সম্পাদক আবেদুর রহমান সবুজ, এটিএন নিউজ গাইবান্ধা জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, বাংলানিউজ জেলা প্রতিনিধি মোমেনুর রশিদ সাগর, সাংবাদিক মাসুদার রহমান মাসুদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন কালবেলার প্রতিনিধি মিলন মন্ডল, সাংবাদিক মাসুদ রানা, ফজলার রহমান, মিলন মিয়া, লিমন মিয়া, কানন, এসআই ও হাবিবসহ স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, দৈনিক যুগের আলো দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরার পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের নানা ঘটনা পাঠকের সামনে তুলে ধরছে। সংবাদ পরিবেশনে বাস্তবতা, তথ্যের সত্যতা যাচাই ও বস্তুনিষ্ঠতাকে গুরুত্ব দেওয়ার কারণে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। দীর্ঘ পথচলায় পত্রিকাটি উত্তরবঙ্গের সংবাদপত্র জগতে একটি পরিচিত অবস্থান তৈরি করেছে বলেও উল্লেখ করেন তারা।
বক্তারা আরও বলেন, সময়ের সঙ্গে সংবাদমাধ্যমের ধরন ও পাঠকের চাহিদায় পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখলে দৈনিক যুগের আলো ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও পাঠকপ্রিয় হবে। তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। আনন্দঘন পরিবেশে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
মধুমতির ভাঙনে বিলীন ২২৫ আশ্রয়ণ ঘর
জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে কুতুবদিয়ায় ধরা'র মানববন্ধন
নবাবগঞ্জে নিখোঁজের একদিন পর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার
বড়লেখায় ধর্মান্তর হয়ে বিয়ে, নিবন্ধন নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ কাজীর
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি, ফয়সাল সম্পাদক নির্বাচিত
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু
চন্দনাইশে ‘ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত
টাঙ্গাইলে এতিমদের বসতভিটা ও মাদ্রাসা দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ১
বিজিবির অভিযানে ফুলগাজীতে ১ কোটি ২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ