ভূরুঙ্গামারীতে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৫, ডেঙ্গুতে আক্রান্ত ৩
গত কয়েক দিনে জ্বরে আক্রান্ত হয়ে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ১৫ জন রোগী ভর্তি হয়ে ছিল। তাদের মধ্যে তিন জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কেউ কেউ আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। গত কয়েক দিনে জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন রোগী ভর্তি ছিল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে হাসপাতালেটিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন জন রোগী চিকিৎসাধীন রয়েছেন । গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, ডেঙ্গু আক্রান্ত তিনজন রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই কর্মসূত্রে ঢাকায় অবস্থান করতেন। সেখানে জ্বরে আক্রান্ত হওয়ার পর তারা নিজ এলাকায় ফিরে এসে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এরই মধ্যে কয়েকজন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে রয়েছেন উপজেলার আন্ধারিঝার ইউনিয়নের চর বাড়াইটারী গ্রামের মনছুরের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩১)। তাঁর সঙ্গে কথা হলে তিনি জানান, গত সাত দিন ধরে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। বর্তমানে তিনি ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে, সোনাহাট ইউনিয়নের সোনাহাট গ্রামের আফজালের ছেলে মো. শহিদুল ইসলাম (৪০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনিও বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের খামার পত্রনবিশ গ্রামের আঃ ওহাবের ছেলে মো. হাসানুর (২৭) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৭ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ঢাকায় থাকা অবস্থায় জ্বরে আক্রান্ত হন। পরে নিজ বাড়িতে ফিরে এসে চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশাপাশি বিভিন্ন ধরনের জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। গত কয়েক দিনে জ্বরে আক্রান্ত হয়ে মোট ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের বেশিরভাগই কর্মসূত্রে ঢাকায় থাকেন এবং সেখানে জ্বরে আক্রান্ত হওয়ার পর বাড়িতে ফিরে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এবিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মো. সায়েম সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গত কয়েক দিনে জ্বরে আক্রান্ত হয়ে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের বাড়ি ভূরুঙ্গামারী উপজেলায় হলেও কর্মক্ষেত্র ঢাকায়। ঢাকায় থাকাকালে জ্বরে আক্রান্ত হয়ে তারা নিজ এলাকায় ফিরে এসে ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে কয়েকজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তিনি আরও জানান, এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন রোগীর ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মো. সায়েম ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর